ভাজাভুজির পর বেঁচে যাওয়া তেল পুনরায় ব্যবহার করার অভ্যাস রয়েছে অনেক বাড়িতেই। এদেশে এই অভ্যাস খুবই সাধারণ। কিন্তু জানেন কি, অজান্তে এই অভ্যাসই শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে? চলুন, জেনে নেওয়া যাক বিস্তারিত—
মেডিক্যাল রিসার্চ সতর্ক করছে, এই অভ্যাস স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে, বারবার তেল গরম করলে এতে কিছু ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা ক্যান্সার, হৃদরোগ ও লিভারের সমস্যা সৃষ্টি করতে পারে।
বারবার তেল গরম করার ফলে তেলের পলিআনস্যাচুরেটেড ফ্যাটি এসিড (পিএইএফএ) অক্সিডেশন হয়। এর ফলে ক্ষতিকারক যৌগ তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। উচ্চ তাপমাত্রায় তেলের কিছু ফ্যাট ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে পুরনো তেল পুনরায় ব্যবহার করলে এই ক্ষতিকর যৌগের পরিমাণ আরো বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা স্বাস্থ্যকর জীবনধারার জন্য যে পরামর্শগুলো দিয়ে থাকেন এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখা, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত শরীরচর্চা করা এবং খাবারের লেবেল দেখে কেনা।
নির্দেশিকা অনুযায়ী, একবার ব্যবহার করা তেল ফিল্টার করে হালকা রান্নায় ব্যবহার করা যেতে পারে, তবে ভাজার জন্য পুনরায় ব্যবহার করা উচিত নয়। ব্যবহৃত তেল এক বা দুই দিনের মধ্যে শেষ করতে হবে। বেশি সময় ধরে সংরক্ষণ করা ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞরা বলেন, বারবার তেল গরম করলে এক্রাইলামাইড, ট্রান্স ফ্যাট ও অন্যান্য ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা প্রদাহ, ক্যান্সার, হৃদরোগ ও লিভারের সমস্যা বাড়াতে পারে। তাই স্বাস্থ্য রক্ষার জন্য টাটকা ও অপরিশোধিত তেল ব্যবহার করা উচিত।
বারবার ব্যবহৃত তেল গরম করলে ক্ষতিকর টক্সিন তৈরি হয়, যা পরিপাকতন্ত্র ও সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই টাটকা তেল ব্যবহার করা জরুরি।
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একবার ব্যবহার করা তেল ফেলে দেওয়া এবং নতুন তেল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
